বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রামীণ জনগোষ্ঠীর মানোন্নয়নে মহিলা সমাবেশ

By মেহেরপুর নিউজ

March 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর মানোন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী করণ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলের দিকে মেহেরপুরের গাংনীতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।