বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Meherpur News

May 19, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যগণ অংশগ্রহণ করেন।