বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রাম পুলিশকে বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ

By মেহেরপুর নিউজ

April 29, 2022

মেহেরপুর নিউজ:

২০২১-২০২২ অর্থবছরে ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকালে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে পুলিশের (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক ড.মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, সদর থানার ওসি শাহ দারা খান, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলার মোট ১৭৫ জন গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।