মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ সেপ্টেম্বর:
বেতন স্কেল বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে সমাবেশ করেছে মেহেরপুর গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রহমান।
বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি হায়দার আলী,সদস্য আব্দুল ওহাব,মিকাইল হোসেন,কোরবান আলী,হামিদুল ইসলাম,বোরহান উদ্দিন,জিয়াউল হক,ওসমান আলী,আবুল কাশেম,সুরুজ আলী,আব্দুল কুদ্দুস প্রমুখ। সভায় দাবি আদায় না হওয়া পর্যন্ত পুলিশের সাথে কোনো কর্মকান্ডে অংশগ্রহন না করার সিদ্বান্ত নেয়া হয়।