টপ নিউজ

মেহেরপুরে গ্রাম পুলিশের পোশাক বিতরণ

By মেহেরপুর নিউজ

July 15, 2020

মেহেরপুর নিউজ:

২০১৯-২০২০ অর্থবছরে মেহেরপুর জেলার সকল ইউনিয়ন পরিষদের দফাদার ও মহালদারগনের (গ্রাম পুলিশ) পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পোশাক বিতরণের উদ্বোধন করা হয়।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে পোশাক প্রদানের উদ্বোধন করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। মেহেরপুর জেলায় মোট ১৭১জন দফাদার ও মহালদারগনের(গ্রাম পুলিশ) পোশাক বিতরণ করা হবে।পোশাক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম,সরকারি কমিশনের সুজন দাস, অনিক ইসলাম, নাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।