বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রাম পুলিশ ডিজিটাল পরিচয়পত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

March 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্দ্যোগে মেহেরপুর সদর উপজেলার সকল ইউনিয়নে নিয়োগকৃত দফাদার, মহল্লাদারদের (গ্রাম পুলিশ) হ্যান্ড মাইক ও ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দফাদার,মহল্লাদারদের (গ্রাম পুলিশ) হ্যান্ড মাইক ও ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে দফাদার,মহল্লাদারদের (গ্রাম পুলিশ) হ্যান্ড মাইক ও ডিজিটাল পরিচয়পত্র বিতরণ করেন।এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোহাম্মদ ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন্নেছা লতা প্রমুখে উপস্থিত ছিলেন।