বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে গ্রাম পোষ্ট মাষ্টারদের দাবি মৃত্যু বরণের অনুমতি দিন, নতুবা বেতনভাতা বৃদ্ধিসহ ৬ দফা বাস্তবায়নের ব্যবস্থা নিন

By মেহেরপুর নিউজ

June 17, 2017

মেহেরপুর নিউজ, ১৭ জুন: ‘আমাদের মৃত্যু বরণের অনুমতি দিন, আর যদি মৃত্যু বরণের অনুমতি না দেন তাহলে আমাদের বিভাগীয় কর্মচারী হিসাবে গন্য করার দাবীসহ বেতন ভাতা বৃদ্ধি ও স্কেলের আওতায় এনে এবং মর্যাদার সাথে আমরা যাতে মানুষকে সেবা দিতে পারি সেই ব্যবস্থা বাস্তবায়নের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।’ গতকাল শনিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পোষ্টাল (ইডি) ডাক কর্মচারী ইউনিয়ন মেহেরপুর জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা প্রশাসকের কাছে এ আবেদন করে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। স্মাকলিপিতে সংগঠনের জেলার শাখার সভাপতি মাসুদ হোসেনসহ ৩২ জন স্বাক্ষর করেছেন। স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, আমরা বাংলাদেশ পোষ্টাল (ইডি) ডাক কর্মচারী। বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক গ্রাম শাখা পোষ্ট অফিস গুলো পরিচালিত হয়। কিন্তু দুঃখের বিষয় যে, বাংলাদেশ সরকার বা স্থানীয় প্রশাসনের এই শাখা পোষ্ট অফিস গুলোর উপরে কোন নির্দেশনা নেই। এই শাখা পোষ্ট অফিসের কর্মচারীরা খুব কষ্টে দিন যাপন করছে। এমনও শাখা পোষ্ট অফিসের কর্মচারী আছে যাদের তিন বেলা সঠিক ভাবে খাবার জোটেনা। প্রতিটা শাখা পোষ্ট অফিসে প্রতিদিনের ন্যায় অনেক চিঠি পত্র বিলি ও ইস্যু হয় এবং দিনের ৯টা-২টা পর্যন্ত অফিসে সময় দিতে হয়। ওই শাখাগুলোতে কর্মচারীদের মধ্যে শাখা পোষ্ট মাস্টার ২৫২০ টাকা, পিয়ন ২৪৬০ টাকা, রানার ২৩৬০ টাকা মাসিক সম্মানি পায়। যা দিয়ে এই উচ্চমূল্যের বাজারে মানবেতরভাবে খুব কষ্টের সাথে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকাটাই দুঃসাধ্য ব্যাপার। তারা স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, মেহেরপুর জেলার সকল পোষ্ট মাস্টারগন গত ০২ জুলাই আলোচনা সভা করে সিন্ধান্ত নিয়ে সাদা কাগজে শাখা পোষ্ট মাস্টারদের ¯^াক্ষর গ্রহন করেছেন এই বলে যে, আমরা পোষ্ট মাস্টারগন মৃত্যু বরণ করব। জেলা প্রশাসক মহোদয় আমাদের মৃত্যু বরণের জন্য অনুমতি দিবেন আর যদি মৃত্যু বরণের অনুমতি না দেন তাহলে আমাদের বিভাগীয় কর্মচারী হিসাবে গন্য করার দাবী সহ বেতন ভাতা বৃদ্ধি ও স্কেলের আওতায় এনে এবং মর্যাদার সাথে আমরা যাতে মানুষকে সেবা দিতে পারি সেই ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রধানসন্ত্রীসহ সরকারের উচ্চ পদস্ত কর্মকর্তাদের নিকট আমাদের দাবী নামা পৌছানোর ব্যবস্থা করবেন। যদি না হয় তাহলে কাফনের কাপর শরীরে বেঁধে রাজপথে নামাসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন। এর আগে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মাসুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, মেহেরপুর প্রধান ডাক ঘরেরপোষ্ট মাষ্টার আ স ম জহুরুল হক । জেলা প্রশাসক পরিমল সিংহ তাদের স্মারকলিপি গ্রহণ করে বলেন, এই উচ্চ মূল্যের বাজারে তারা যে সম্মানি পান তাদে দিয়ে আসলেই মানবেতর জীবন যাপন করতে হয়। তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। এছাড়া আগামি জেলা প্রশাসকদের সম্মেলনে তাদের দাবি উঠানো হবে বলে তিনি আশ্বাস দেন।