মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, আবুল কালাম আজাদ প্রমূখ। আগামী ৭ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া সত্য সন্ধ ক্লাব মাঠ মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।