মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৫শ কৃষকদের নিয়ে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালী মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে মাঠ দিবস ও কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল পাটোয়ারী, যুগ্ম সচিব এনামুল হক, মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুজিত সাহা রায়, কৃষি বিপনণ অধিদপ্তরের উপ-পরিচালক সিফাত মেহেনাজ, প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ,ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী,কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড.হায়াত মাহমুদ, মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, যশোর অঞ্চলের টেকসইকৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার, গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষী ইদ্রিস আলী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার। অনুষ্ঠানে মেহেরপুর জেলার কৃষি বিভাগের সকল কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এর আগে কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদ আক্তার মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ইসাখালীর মাঠে পেঁয়াজের মাঠ পরিদর্শন করেন।