বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত

By মেহেরপুর নিউজ

January 01, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত। শিশু ও বয়স্করা পড়েছে বেশি অসুবিধার মধ্যে। সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। কুয়াশার চাদরে পথ-ঘাট ও প্রকৃতি ঢেকে থাকায় দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও হতদরিদ্র মানুষজন। আবহাওয়া অফিস জানায়, দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরো কমতে পারে। এতে শীতের তীব্রতা আরো বাড়বে।

গতবছরের শেষ সপ্তাহ থেকে শুরু করে নতুন বছরের প্রথম দিনেই মেহেরপুরের আকাশে ঘন কুয়াশার সঙ্গে প্রচন্ড শীত পড়তে শুরু করে। মধ্যরাত থেকে শুরু হয় ঘন কুয়াশা পড়া। সকাল হয়ে বেলা বাড়ার সাথে সাথে ঘন কুয়াশাও পাল্লা দিয়ে বেড়ে চলে দুপুর পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত শহরগুলোতে যানবাহন চলাচল করেছে, তবে হেডলাইট জ্বালিয়ে। চলমান সত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।