মেহেরপুর নিউজ:
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মেহেরপুরে ঘূর্ণিঝড় মিগজাউমের কারণে সৃষ্ট নিম্নচাপে বুধবার সন্ধ্যা থেকে হওয়া বৃষ্টি বৃহস্পতিবারও গড়িয়েছে। মিগজাউমের কারণে সৃষ্ট নিম্নচাপের ফলে বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। বৃষ্টির কারণে জনজীবন চলাচলে বাধার সম্মুখীন হতে হচ্ছে। মেহেরপুর প্রধান সড়কগুলোতে জন মানব চলাচল অনেক কম লক্ষ্য করা গেছে। বৃষ্টির কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়ে গেছে।