বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চলচিত্র উৎসবের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 06, 2017

মেহেরপুর নিউজ, ০৬ অক্টোবর: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে  জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১৬ দিন ব্যাপী বাংলাদেশ চলচিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মফিজুর রহমান এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা কালচারাল কর্মকর্তা তানভির আহামেদ, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদ, মমিনুল হক, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াদুদু।