মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের মধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা নিজ নিজ উপজেলার পক্ষে স্বাক্ষর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর হাসান রুমান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ এসময় সেখানে উপস্থিত ছিলেন।