মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ জুলাই:
চলন্ত ট্রাকের ধাক্কায় খেয়ে ট্রাকের নীচের পড়লেও অলৌকিকভাবে বেঁচে গেছে জামেলা খাতুন ( ৩৫) নামের এক মহিলা বেঁচে গেছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের তাহের ক্লিনিকের সামনে। জানা গেছে, মেহেরপুর শহরের মলিকপাড়ার গোলাম রসুলের স্ত্রী জামেলা খাতুন রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ট্রাক তার উপর দিকে চলে গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় জামেলা খাতুন। এসময় সে আহত হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।