বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চলন্ত বাসের ধাক্কায় ইজি বাইক চালক আহত

By মেহেরপুর নিউজ

September 16, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ সেপ্টেম্বর: মেহেরপুর শহরের উপকন্ঠে দীঘিরপাড়া নামক স্থানে চলন্ত বাসের ধাক্কায় এক ইজি বাইক চালক আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর গামী একটি যাত্রীবাহি বাস দীঘিরপাড়ার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত ইজিবাইককে পিছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ইজি বাইক চালক শহরের ওয়াপদাপাড়ার গোলাম রহমানের ছেলে মামনুর রশিদ (৩০) আহত হয়। আহত মামুন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।