বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাঁদা না দেয়ায় কোর্ট রোডের জহুরুল এন্টার প্রাইজে বোমা হামলা ।। ঘন্টা ব্যাপী সড়ক আবরোধ

By মেহেরপুর নিউজ

June 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুন:

দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসীরা মেহেরপুর শহরের কোর্ট রোডের জহুরুল এন্টার প্রাইজে বোমা হামলা চালিয়েছে। তবে বোমাটি বিষ্ফোরিত না হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। এর  প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ব্যবসায়িরা ঘন্টাব্যাপী মেহেরপুর কোর্ট রোডের প্রধান সড়ক অবরোধ করে রাখে। আজ রোববার রাত আটটার দিকে মোটর সাইকেল আরোহী ২জন সন্ত্রাসী চলন্ত মোটর সাইকেল থেকে জহুর“ল এন্টারপ্রাইজের দোকানকে লক্ষে করে একটি শক্তিশালী বোমা ছুড়ে পালিয়ে যায়। জহুরুল এন্টার প্রাইজের মালিক পুত্র জাহাঙ্গীর জানান,গত ২৫ জুন থেকে  ০১৯৬১৬৫০৫৭৯ এবং ০১৯৬১৬৫০৪৮৩ মোবাইল নং থেকে জহুর“ল এন্টারপ্রাইজের মালিক জহুরলের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় আজ রোববার রাত ৮ টার দিকে তার পিতা জহুরুল ইসলামকে মেরে ফেলার উদ্যেশে একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। তবে বোমাটি বিষ্ফোরিত না হওয়ায় তার বাবাসহ দোকানের কর্মচারীরা প্রানে রক্ষা পায় বলে তিনি জানান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই কামালের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌছে বোমাটি উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসে। মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেন জানান, সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা  দিতে অপরাগতা প্রকাশ করায় আতঙ্কিত করার উদ্যেশে তারা বোমাটি ফেলে যেতে পারে।তবে এটি বোমা কিনা তা পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে। স্থানীয় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, এ বিষয়ে মেহেরপুর সদর থানায় একটি জিডি করা হয়। এছাড়া বিষয়টি মেহেরপুর পুলিশ সুপার,এমপিসহ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের জানানো হয়। এর পরে ও তারা কোনো পদক্ষেপ গ্রহন  না করায় তা সড়ক অবরোধ করে রেখেছে।

মেহেরপুর যৌথ  ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও  সদর থানার ওসি ঘটনাস্থলে পৌছে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা তারা অবরোধ তুলে নেয় বলে জানান হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আরিফুল এনাম বকুল।