বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাকরী জাতীয়করনের দাবীতে বেসরকারী শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

January 17, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জানুয়ারী: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করন এবং নন-এমপিও শিক্ষা প্রতিষ্টানকে এমপিও করনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বেসরকারী শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার সময় মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বেসরকারী শিক্ষক সিমিতির মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক ও আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্ঝামান।মিছিলে জেলা শাখার সহসভাপতি মোলেসুর রহমান, শহিদুল ইসলাম,কলেজ শাখার সমন্বয়কারী সোহরাভ উদ্দীনসহ  মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বেসরকারী  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহন করেন।