শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে চাকুরী জাতীয়করনের দাবীতে মৌন মিছিল, শিক্ষক সমাবেশ ও স্মারকলীপি প্রদান

By মেহেরপুর নিউজ

May 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ মে: শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এম,পি,ও ভূক্ত ও স্বীকৃতপ্রাপ্ত বে-সরকারী স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ১২ দফা দাবীতে চাকুরী জাতীয়করনের লক্ষে মৌন মিছিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মেহেরপুরের জেলা প্রশাসকের নিকট ১২ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু স্মারকলিপি গ্রহন করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শিক্ষকদের একটি একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ শেষে কোর্টপাড়া মাদরাসা প্রাঙ্গনে সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জেলা সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাসক সোহরাব উদ্দীন, শিক্ষক শাশ্বত নিপ্পন প্রমূখ।