বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাঞ্চল্যকর মজিবুর হত্যা মামলার আসামী সহ ৫ জনকে আটক করেছে পুলিশ

By মেহেরপুর নিউজ

April 20, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ এপ্রিল: মেহেরপুরের গোভীপুর গ্রামে চাঞ্চল্যকর মজিবুর হত্যা মামলার ৬ নং আসামী খায়রুলকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। এছাড়াও পুলিশ বিভিন্ন মামলার ৪ জন আসামীকে আটক করেছে। তারা হলেন,মেহেরপুর শহরের আব্দুল মালেক,শহিদুল ইসলাম,শাফু ও সেরেগাল। শুক্রবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানার এসআই আমিরের নেতৃত্বে সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে গোলাম মেম্বারের ছেলে হত্যা মামলার আসামী খায়রুলকে আটক করে। অন্যদিকে সদর থানা পুলিশ দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আরোও ৪ জনকে আটক করেছে।