বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাল এবং ও এমএস এর চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 12, 2020

মেহেরপুর নিউজ:

চলমান খাদ্য বান্ধব কর্মসূচির চাল এবং ও এমএস এর চাল ও আটা বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ।

সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা খাদ্য কর্মকর্তা আবদুল হামিদ মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচি বিক্রি এবং ও এমএসের চাল ও আটা বিক্রি কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনেচাল আটা নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সরকারিভাবে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ৩০ টাকা কেজি দরে চাল এবং ১৮ টাকা কেজি আটা বিক্রি শুরু হয়েছে।