বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চাষীদের বোরো বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

By মেহেরপুর নিউজ

April 30, 2017

মেহেরপুর নিউজ, ৩০ এপ্রিল: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চুক্তিবদ্ধ বীজ উৎপাদনকারী চাষীদের বোরো বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বিএডিসি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা বিএডিসির উপ-পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কন্ট্রাক্ট গ্রোয়ার্স জোন বিএডিসির ঢাকা সার্কেলের পরিচালক মাসুদ আহামেদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক কুমার রায়, আসলাম জামান খান, মিলুনুর রহমান, ইয়াসিন আল মাহমুদ প্রমুখ।