বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানব বন্ধন

By মেহেরপুর নিউজ

June 21, 2020

মেহেরপুর নিউজ :

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ এর উদ্যোগে খুলনার চিকিৎসক আব্দুর রাকিব খান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধন ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। মেহেরপুর জেলা বিএমএএর সাধারণ সম্পাদক ডাক্তার আবু তাহেরের নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার আব্দুর রশিদ।

পরে চিকিৎসক আব্দুর রাকিব এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরআগে মেহেরপুরে চিকিৎসকরা কালোব্যাজ ধারণ করেন।