বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 13, 2023

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ শিশু পার্ক ঝিলমিলে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুর চিত্রাংকন প্রতিযোগিতায় ক খ ও গ ৩টি গ্রুপে অংশ গ্রহণ করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় সরকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।