টপ নিউজ

মেহেরপুরে চিড়া কোটার ধুম

By মেহেরপুর নিউজ

May 26, 2021

মেহেরপুর নিউজ:

জৈষ্ঠ মাস মানে মধুমাস। পাকা আমের মিষ্টি গন্ধে মৌ মৌ করছে বাগান। এলাকায় এরই মাঝে মেহেরপুর জেলার বিভিন্নস্থানে চলছে চিড়া কোটার ধুম।

আধুনিক যুগে চিড়া কোটার জন্য মেশিনের আশ্রয় নিলেও আগেকার মানুষ চিড়া কোটাতো কাঠের ঢেঁকির সাহায্যে। সেই সময় দলবেঁধে গ্রামের পর গ্রামের মানুষ ধান ভিজিয়ে রেখে সকাল থেকে সন্ধ্যা অবধি পালাক্রমে চিড়া কোটার কাজ করতো। জৈষ্ঠ মাস শুরু হতে না হতেই চিড়া কোঠার ধুম লেগে যেত। এখনো চিড়া কোটার ধুম লেগেছে, তবে কাঠের ঢেঁকিতে নয়। মেশিনের সাহায্যে।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, রাজাপুর, পিরোজপুর এবং গাংনীতে চিড়া কোটার জন্য মেশিনের সাহায্য নিতে হচ্ছে। সরেজমিন দেখা গেছে বিভিন্ন গ্রামের মানুষ বস্তায় করে ধান ভিজিয়ে এনে চিড়া কোঠার জন্য মিলের সামনে সারিবদ্ধ ভাবে রেখে দিয়েছেন।১ কেজি চিড়া কোটাতে ১০ টাকা হারে ২৪ ঘন্টায় চিড়া কোটার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতি ঘন্টায় ২শ কেজি করে চিড়া কোটা হচ্ছে বলে মিলের কর্মকর্তারা জানান। পুরো জৈষ্ঠ মাস এবং আষাঢ় মাসের মাঝামাঝি চিড়া কোটার জন্য ভিড় লেগে থাকবে বলে মিলাররা জানান।

আমের সঙ্গে দই মিশিয়ে চিড়ার স্বাদ নিতে চিড়া কোটার জন্য দীর্ঘ লাইন জমেছে। অনেকের সারা বছর জুড়ে খাবার জন্য বিশেষ করে শুকনো খাবার হিসাবে ঘরে রেখে সারাবছরই চিড়ার স্বাদ গ্রহণ করেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের লোকজন সারাবছরই চিড়া ঘরের মজুদ রাখেন। আমের সময় চিড়ার স্বাদ গ্রহণকারীদের সংখ্যায় মূলত বেশি দেখা যায়। এছাড়া সারা বছর দই-মিষ্টি সঙ্গেও চিড়ার স্বাদ গ্রহণ করে। এবং অনেকে চিড়া ভেজে খাওয়া পছন্দ করেন। অনেকে আবার সকালের নাস্তা এবং রাতের খাবার হিসেবে চিড়াকে বেছে নেন।