বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনি

By Meherpur News

February 17, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে প্রকাশ্য দিবালোকে চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছে সাইদুর নামের এক ব্যক্তি। তিনি সদর উপজেলার বামনপাড়া গ্রামের আব্দুল বারির ছেলে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাইদুর চাঁদবিল গ্রামের রমজান আলীর মেয়ে সালে খাতুনের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে সালে খাতুন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায়।