বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চুরি যাওয়া গরু উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 14, 2015

মেহেরপুর নিউজ,১৪ সেপ্টেম্বর: মেহেরপুর সদর উপজেলার রাইপুর ও খন্দকারপাড়া থেকে ২টি গরু চুরি হয়ে যাওয়া খবর পেয়ে অভিযান চালিয়ে গরু দুটি উদ্ধার করেছে সদর থানা পুলিশের এস আই আহসান । তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে, রোববার রাতে মেহেরপুর বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে একটি হিরো হোন্ডা স্পিলিন্ডর মোটর সাইকেল চুরি হয়ে গেছে।