বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চেক এবং হুইল চেয়ার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 02, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকার অসহায় মহিলাদের মধ্যে আর্থিক অনুদানের চেক এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে সেলাই মেশিন, হুইল চেয়ার ও চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১৬ জন অসহায় মহিলাকে সেলাই মেশিন, ১ জনকে ৫০ হাজার টাকার চেক এবং ২জনকে হুইল চেয়ার প্রদান করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার নীলা হাফিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল উপস্থিত ছিলেন।