বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

By Meherpur News

May 24, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে চেয়ারম্যানদের ২দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

শনিবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনাতনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

২ দিন ব্যাপি প্রশিক্ষণে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি, বারাদি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন।