বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে চ্যানেল টোয়েন্টি ফোরের ১০ম বর্ষপূর্তি পালিত

By মেহেরপুর নিউজ

May 24, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে চ্যানেল টোয়েন্টি ফোরের ১০ম বর্ষপূর্তি পালিত হয়েছে।মঙ্গলবার সকাল দশটায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীতে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে চ্যানেল টোয়েন্টিফোরের ১০ বর্ষপূর্তি পালিত হয়।

এ সময় সেখানে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টি ফোরের মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটন, পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সিনিয়র সাংবাদিক তুহিন অরন্য, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহবুব চাঁদু, গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রিন্স প্রমুখ।