বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

March 17, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার রাতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের সহ সভাপতি কুদরত-ই-খুদা রুবেল এর নেতৃত্বে শহরের কমিউনিটি সেন্টার থেকে আনন্দ মিছিলটি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কুদরত-ই-খুদা রুবেল অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মূন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান, অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।