মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ মে: মেহেরপুরে ছাত্রলীগ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে মেহেরপুর কমিউনিটি হল রুমে কর্মী সস্মেলন অনুষ্টিত হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক এর সভাপতিত্বে কর্মী সস্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (ছোট)। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্র কমিটির উপ-অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল। কর্মী সস্মেলনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ- সমাজসেবা সম্পাদক আব্দুস ছামাদ সোহাগ, ঢাকা উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল ইমরান সৈকত। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান পোলেন, সাবেক ছাত্র নেতা মফিজুর রহমান মফিজ প্রমুখ।