মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার মেহেরপুরে হরতাল বিরোধী বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর সরকারি কলেজ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যের মধ্যে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, জাহিদ হোসেন, পোলেন, মিয়ারুল ইসলাম, তৌহিদুল, পাভেল, জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।