বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ছাত্রলীগ নেতা তুষার ইমরানের হামলাকারীদের দ্রুত বিচারের দাবী মানববন্ধন

By মেহেরপুর নিউজ

October 03, 2019

মেহেরপুর নিউজ: মেহেরপুরের ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তুষার ইমরান এর ওপর হামলার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা।

বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারী কলেজের সামনের রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কুদরত ই খুদা রুবেল, দুলাল মাহামুদ, সোভন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তুষার ইমরানের উপর হামলাকারী সন্ত্রাসী আশিকের নেতৃত্বে হামলাকারীদের দ্রুত বিচারের দাবী জানায়।