মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বর: মেহেরপুর শহর ছাত্রলীগ সভাপতি মাহফিজুর রহমান পোলেনসহ কয়েকজন নেতাকে পুলিশ হয়রানী করার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। আজ শনিবার বিকাল ৫টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের হোটেল বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে হোটেল বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাফুয়ান আহমেদর রুপকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মফিজুর রহমান,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন,শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন,সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ শোভন,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল প্রমুখ।