খেলাধুলা

মেহেরপুরে ছেলেদের কাবাডিতে মেহেরপুর আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

September 11, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ছেলেদের কাবাডিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি  মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৩৩-১৮ পয়েন্টে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করেছে।