মেহেরপুর নিউজ:
মেহেরপুরে শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে “জঙ্গীবাদ, মাদকাসক্তি বিরোধী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে জেলা শিল্পকলা একাডেমী এ অনুষ্ঠানের আয়োজন করেন। মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটার পল্লব ভট্টাচার্য। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। অনুষ্ঠানে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরে জঙ্গীবাদ মাদকাসক্তের বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।