বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জনতার হাতে ২ চোর আটক

By মেহেরপুর নিউজ

March 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের বাস টার্মিনালের একটি গ্যারেজে চুরির করার সময়ে হাতেনাতে জনতার হাতে আটক আশিক ও কালি নামের দুই যুবক চোর।

রবিবার সন্ধ্যার দিকে আশিক ও কালুকে আটক করা হয়। আটক আশিক মেহেরপুর শহরের বাস স্ট্যান্ডপাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে এবং কালু গোরস্থান পাড়ার রবিউল ইসলাম এর ছেলে।

জানা গেছে, মেহেরপুরের নতুন বাস টার্মিনাল এলাকায় রিজুর গ্যারেজ থেকে বিভিন্ন ধরনের মোটর গাড়ির খুচরা যন্ত্রাংশ চুরি করার সময় আশিক ও কালুকে হাতেনাতে আটক করে জনতা ।  পরে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।