বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

November 29, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের শীতবস্ত্র বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মেহেরপুর শহর সহ বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।