মেহেরপুর নিউজ:
মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ছহিউদ্দিন এর পত্নী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর মাতা মরহুমা ফজিলাতুন্নেসার অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুর শহরের টিএন্ডটি মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান সরকারের সহযোগিতায় টিএন্ডটি মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমানগন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া অনুষ্ঠানে মরহুমা ফজিলাতুন্নেসার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।