টপ নিউজ

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজন

By মেহেরপুর নিউজ

January 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে কেক কেটে প্রতিমন্ত্রীর দ্বিতীয় বর্ষ উদযাপন করেন।

কেক কাটা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন সহ আওয়ামী লীগ যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।