মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষ থেকে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন-১৩৪১’র সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে পরিবহন চালকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি আকিব হোসেন, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু উপস্থিত থেকে পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে ইউনিয়নের সদস্য আবুল হাশেম,শাজাহান আলী, মিয়াজুল ইসলাম, আলামিন হোসেন,কামাল শেখ রিঙ্কু, কাবের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।