বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

March 09, 2020

মেহেরপুর নিউজ:

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো মুজাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, এম এ খালেক, জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক একেএম শফিউল আজম, জেল সুপার কামরুল হুদা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শামীম কবির প্রমুখ উপস্থিত ছিলেন।