বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি

By মেহেরপুর নিউজ

August 27, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামে বৃক্ষরোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা উপস্থিত থেকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রদত্ত বৃক্ষরোপণ করেন। এসময় ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।