মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগষ্ট: মেহেরপুর জেলা পুজা উদযাপন কমিটির উদ্যোগে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। রবিবার বিকাল ৪টার সময় মেহেরপুর বড় বাজারের শ্রী শ্রী সিদ্ধেশরী কালী মন্দির থেকে জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ রমেশ চন্দ্রনাথের নেতৃত্বে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে শেষ হয়। র্যালীতে অন্যান্যদের মধ্যে পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বোস, এ্যাড. পল্লব ভট্টাচার্যসহ সনাতন ধর্মালম্বীর শত শত ভক্ত অংশ গ্রহন করেন।