বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমিজমা বিরোধে দু’ভাইয়ে সংঘর্ষে ।। আহত ৩

By মেহেরপুর নিউজ

November 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার মেনাহরপুর গ্রামে জমিজমা বিরোধের জের ধরে দু’ভাইয়ের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলো খোকনের ছেলে নাতান মন্ডল,নাতানের ছেলে সুমন এবং অপরজন খোকনের ছেলে ইয়াছিন আলী। আহতরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে, আজ শনিবার সকালের দিকে জমি জমা বিরোধের জের ধরে দু’ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় একে অপরের হামলায় নাতান,ইয়াসিন এবং নাতানের ছেলে সুমন আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।