অন্যান্য

মেহেরপুরে জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে নুর ইসলাম নামক এক ব্যক্তিকে কুপিয়ে জখম

By মেহেরপুর নিউজ

August 16, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগস্ট :

জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামে নুর ইসলাম নামক এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বর্তমানে আহত নুর ইসলাম মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত নুর ইসলাম এখন আশংকামুক্ত।

আজ ১৬ আগস্ট সোমবার সকালে জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের আনসার মন্ডল এর ছেলে আগংবিদ এর সাথে ইদ্রিস এর ছেলে নুর ইসলামের কথা কাটাকাটির এক পর্যায়ে আগংবিদ নুর ইসলামকে মাঠেয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে । মাঠের লোকজন তাকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায় ।