বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে তলায় চাঁপা পড়ে মারা গেছে ট্রাক্টরের হেলপার বিল্লাল

By মেহেরপুর নিউজ

March 29, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(২৯ মার্চ): মেহেরপুরের ভিটেরমাঠে জমি চাষ শেষে রাস্তায় উঠতে গিয়ে ট্রাক্টর উল্টে তলায় চাঁপা পড়ে ঘটনাস্থলে মারা গেছে ট্রাক্টরের হেলপার বিল্লাল (৩৫) । নিহত বিল্লাল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মশাডরা গ্রামের কেরামত আলীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর মর্গে পাঠিয়েছে। আজ ২৯ মার্চ সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুরের সদর উপজেলার ভিটের মাঠ নামক স্থানে জমিতে চাষ দেওয়া শেষে একটি ট্রাক্টর পিচের রাস্তায় উঠছিলো। এসময় অসাবধনতা বশত: ট্রাক্টরটি উল্টে যায়। ট্রাক্টরের তলায় চাঁপা পড়ে ঘটনাস্থলে মারা যায় হেলপার বিল্লাল (৩৫)। এ ঘটনার পরপরই মাঠের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং বিললারের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করে।