বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত ১

By মেহেরপুর নিউজ

July 26, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাই: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুর শহরের মন্ডলপাড়ায় প্রতিপক্ষের হামলায় আশরাফুল (৩৫) নামের এক ব্যাক্তি আহত হয়েছে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে। জানা যায়,দীর্ঘদিন ধরে মেহেরপুর শহরের মন্ডলপাড়ার আলীহিমের ছেলে আশরাফুলের সাথে একইপাড়ার আমিনুলের ছেলে ইমাদুলের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার এই বিরোধের জের ধরে ইমাদুলের নেতৃত্বে  লোকজন আশরাফুলের ওপর হামলা চালায়। এতে সে রক্তাক্ত জখম হয়।