টপ নিউজ

মেহেরপুরে জমি সংক্রান্ত সংঘর্ষে দুই ব্যক্তি আহত

By মেহেরপুর নিউজ

March 10, 2021

মেহেরপুর নিউজ:

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে সাবিরুল ইসলাম ও সিমা খাতুন নামে দুই ব্যক্তি আহত হয়েছে। আহতদেরকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর নীলমণি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাবিরুল নিফাজ উদ্দিনের ছেলে এবং সিমা খাতুন সাবিরুলের স্ত্রী। জানা গেছে বিরোধপূর্ণ একটি জমি থেকে খুঁটি তোলা কে কেন্দ্র করে শ্যামপুর নীলমিন পাড়া গ্রামের শরিফ উদ্দিনের নেতৃত্বে তার লোকজন সাবিরুলের উপর হামলা চালায়, হামলায় সাবিরুল ও তার স্ত্রী আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।