মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ আগস্টঃ
মেহেরপুর শহরের সার্কিট হাউজ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রওশনারা নামের এক মহিলাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহত রওশনারা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত রওশনারার অবস্থা আশংকামুক্ত।
আজ ২৭ আগস্ট শুক্রবার বিকালের দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মজিদের ছেলে খলিল ও তার সঙ্গীরা পার্শ্ববর্তী আব্দুল গনির বাড়িতে হামলা চালায়। আব্দুল গনির স্ত্রী রওশনারা হামলাকারীদের বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়।
মারাত্মক আহত অবস্থায় রওশনারাকে প্রতিবেশীরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।